ঢাকাMonday , 15 June 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহারে পুলিশের সাঁড়াশি অভিযানে মাদকসহ গ্রেপ্তার সাত

Link Copied!

ঢাকার দোহার উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি ও নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের এক সদস্যসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

#New_Classic_Event_Management

১৪ জুন রবিবার দোহার থানা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছয়জন এবং নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের এক সদস্যকে আটক করা হয়।


গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মাসুদ (৪৮), ফারুক (৪৬), পলাশ খান (৬২), জয়নাল মোল্লা (৫৫), হানিফ (২০), নিরব সরদার (৫০) এবং জহিরুল ইসলাম ওরফে জহির (৩৫)। এর মধ্যে নিরব সরদারের বাড়ি মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় এবং জহিরুল ইসলামের বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায়। অন্যরা দোহার উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

অভিযানকালে একটি ব্যাটারিচালিত অটো মিশুক জব্দ করা হয়। এছাড়া গ্রেপ্তার ছয় মাদক কারবারির কাছ থেকে ৫২টি ইয়াবা ট্যাবলেট ও প্রায় এক গ্রাম হেরোইন উদ্ধার করেছে পুলিশ।

দোহার থানা পুলিশ জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি