ঢাকাFriday , 12 June 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

বিশ্বজুড়ে ফেসবুক সেবা বিঘ্নিত হাজারো অভিযোগ

Link Copied!

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক শুক্রবার (১২ জুন) দুপুর থেকে বড় ধরনের বৈশ্বিক বিভ্রাটের মুখোমুখি হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের হাজার হাজার ব্যবহারকারী প্ল্যাটফর্মটিতে প্রবেশ, নিউজফিড লোড এবং লগইন সংক্রান্ত সমস্যার অভিযোগ জানিয়েছেন।

#New_Classic_Event_Management

ডাউনটাইম ও বিভিন্ন ওয়েবসাইটের বিভ্রাট পর্যবেক্ষণকারী জনপ্রিয় প্ল্যাটফর্ম ‘ইজডাউন’-এর তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৭০০-এর বেশি ব্যবহারকারী ফেসবুক ব্যবহারে সমস্যার কথা জানিয়ে রিপোর্ট করেছেন।

ইজডাউন জানিয়েছে, শুক্রবার দুপুর থেকেই ফেসবুকের সেবায় সক্রিয় ত্রুটি শনাক্ত করা হয়েছে। সমস্যাটি কোনো নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ নয়; বরং বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীরা একই ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন। এখন পর্যন্ত সবচেয়ে বেশি অভিযোগ এসেছে যুক্তরাষ্ট্র ও ফিলিপাইন থেকে।


প্রতিষ্ঠানটি আরও জানায়, ২০২৩ সালের জানুয়ারি থেকে তারা ফেসবুকের সেবার অবস্থা পর্যবেক্ষণ করছে। এ সময়ে প্ল্যাটফর্মটির ১৩৭টি ছোট-বড় বিভ্রাটের ঘটনা নথিভুক্ত করা হয়েছে। সর্বশেষ পর্যবেক্ষণে ফেসবুকের বর্তমান সমস্যাকে বড় ধরনের বৈশ্বিক বিভ্রাট হিসেবে চিহ্নিত করা হয়েছে।

তবে ঠিক কী কারণে এ সমস্যা তৈরি হয়েছে, কখন থেকে এর সূত্রপাত কিংবা কখন নাগাদ সেবা পুরোপুরি স্বাভাবিক হবে—সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি।

এদিকে প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, এটি সার্ভার বা অবকাঠামোগত কোনো ত্রুটির কারণে হয়ে থাকতে পারে। তবে মেটার পক্ষ থেকে আনুষ্ঠানিক ব্যাখ্যা না আসা পর্যন্ত প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব নয়।

বর্তমানে যারা ফেসবুক ব্যবহারে সমস্যার সম্মুখীন হচ্ছেন, তাদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। যেহেতু এটি একটি বৈশ্বিক সমস্যা, তাই মেটার কারিগরি দল দ্রুত সেবা পুনরুদ্ধারে কাজ করছে বলে ধারণা করা হচ্ছে। তবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগতে পারে।

সূত্র: ইউনিল্যাড

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি