রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ২৭ ফেব্রুয়ারি (শুক্রবার) দুপুর পৌনে ২টার দিকে ভূমিকম্প অনুভূত হয়েছে।
মাই আর্থকোয়েক অ্যালার্টের তথ্য অনুযায়ী, ২৭ ফেব্রুয়ারি (শুক্রবার) দুপুর ১টা ৫৩ মিনিটে এই ভূকম্পন আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৩। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরার আশাশুনি।
স্থানীয়রা জানিয়েছেন, ভূমিকম্পের সময় সাতক্ষীরার মানুষ শক্ত ঝাঁকুনি অনুভব করেছে। মসজিদে নামাজ পড়তে যাওয়া অনেকে আতঙ্কিত হয়ে মসজিদ থেকে বেরিয়ে যান।
বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।