ঢাকাFriday , 12 June 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নিরাপদ নৌপথের দাবিতে মোংলায় শ্রমিকদের মানববন্ধন

Link Copied!

নৌপথে চাঁদাবাজি ও ডাকাতি বন্ধ এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মোংলায় মানববন্ধন করেছেন নৌযান শ্রমিক ও কর্মচারীরা।

#New_Classic_Event_Management

১১ জুন বৃহস্পতিবার বিকেলে পৌর শহরের মামার ঘাট এলাকায় বাংলাদেশ নৌযান শ্রমিক-কর্মচারী ইউনিয়নের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে মোংলা শাখার সভাপতি গাজী মাইনুল ইসলাম মনু বলেন, গত ৬ জুলাই সুন্দরবনের শিবসা নদীর শিংয়ের নালা নৌপথে এমভি আব্দুল হাকিম-০১ নামের একটি কার্গো জাহাজে সশস্ত্র দুর্বৃত্তরা হামলা চালায়। এ সময় তারা জাহাজের কর্মকর্তা ও কর্মচারীদের মারধর করে, মালামাল লুট করে এবং মাস্টার ব্রিজ লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে।


তিনি জানান, ঘটনার কয়েকদিন পার হলেও এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। এতে নৌযান শ্রমিক-কর্মচারীদের মধ্যে অসন্তোষ ও উদ্বেগ বাড়ছে।

বক্তারা বলেন, নৌপথে ডাকাতি ও চাঁদাবাজির ঘটনা বৃদ্ধি পাওয়ায় শ্রমিকদের নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়েছে। তারা দ্রুত অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং আইনের আওতায় আনার দাবি জানান।

কর্মসূচিতে আরও বক্তব্য দেন শ্রমিক নেতা মো. সোহাগ চৌধুরী, মো. বেলাল হোসেন, অপূর্ব মণ্ডল, তরিকুল ইসলাম মাস্টার, কনক মাস্টার ও মো. রিয়াজ।

বক্তারা সতর্ক করে বলেন, দ্রুত কার্যকর ব্যবস্থা নিয়ে নৌপথে ডাকাতি ও চাঁদাবাজি বন্ধ করা না হলে ভবিষ্যতে নৌযান ধর্মঘট, কর্মবিরতি এবং আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি