ঢাকাFriday , 12 June 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে প্রণোদনা বাড়ানোর প্রস্তাব

Link Copied!

বিদেশে বসবাসরত বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্স বৈধ ব্যাংকিং চ্যানেলে আরও বেশি পরিমাণে দেশে আনতে বর্তমান ২.৫ শতাংশ প্রণোদনা বাড়িয়ে ৩ শতাংশ করার দাবি জানিয়েছে বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটি ইউকে। এ দাবিতে সংগঠনটির চেয়ারম্যান মহসিন চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল যুক্তরাজ্যের ম্যানচেস্টারে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে স্মারকলিপি জমা দিয়েছে।

#New_Classic_Event_Management

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রায় ১ কোটি ৫০ লাখ প্রবাসী বাংলাদেশি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। রেমিট্যান্স প্রণোদনা ৩ শতাংশে উন্নীত করা হলে বৈধ পথে অর্থ প্রেরণ বাড়বে, হুন্ডি কার্যক্রম কমবে এবং দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও শক্তিশালী হবে।

গত ১০ জুন ম্যানচেস্টারে বাংলাদেশ হাইকমিশনে কর্মরত সহকারী হাইকমিশনার জুবায়েদ হোসেনের কাছে স্মারকলিপিটি হস্তান্তর করা হয়। এটি বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার জন্য জমা দেওয়া হয়েছে।


প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ড. জাকি মোস্তফা, সাধারণ সম্পাদক আব্দুল মালিক তারেক, ট্রেজারার দেওয়ান মহসিন উদ্দীন, উপদেষ্টা আফসার শামীম, ভাইস চেয়ারম্যান বদরুল আলম, সহ-সাধারণ সম্পাদক এনামুল করিম, সহ-সাধারণ সম্পাদক সালেক শামীম, প্রেস সেক্রেটারি ইসলাম উদ্দীনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মুঠোফোনে দেওয়া এক বক্তব্যে চেয়ারম্যান মহসিন চৌধুরী বলেন, বাংলাদেশের অর্থনীতিতে রেমিট্যান্সের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে বৈধ ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে অর্থ পাঠাতে প্রবাসীদের আরও উৎসাহিত করতে প্রণোদনা বাড়ানো প্রয়োজন। এতে রেমিট্যান্স প্রবাহ বাড়ার পাশাপাশি বৈদেশিক মুদ্রার রিজার্ভও শক্তিশালী হবে।

তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত প্রবাসীরা তাদের কঠোর পরিশ্রমের উপার্জনের বড় একটি অংশ দেশে পাঠান। তাদের এই অবদান দেশের অর্থনীতি ও মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই সরকারের কাছে বিদ্যমান আড়াই শতাংশ প্রণোদনা বাড়িয়ে তিন শতাংশ করার জোর দাবি জানানো হয়েছে।

সংগঠনের নেতারা আশা প্রকাশ করেছেন, সরকার প্রবাসীদের স্বার্থ এবং দেশের অর্থনৈতিক উন্নয়নের বিষয়টি বিবেচনায় নিয়ে রেমিট্যান্স প্রণোদনা ৩ শতাংশে উন্নীত করার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি