ঢাকাWednesday , 10 June 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

চিতলমারীতে শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার এক

Link Copied!

বাগেরহাটের চিতলমারী উপজেলায় ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগীর পরিচয় গোপন রাখতে তাকে “রুবাইয়া” (ছদ্মনাম) নামে উল্লেখ করা হলো।

#New_Classic_Event_Management

পুলিশ সূত্রে জানা গেছে, আজ ৯ জুন চিতলমারী থানায় দায়ের করা মামলা নং-০২, জিআর নং-৭২/২০২৬ হিসেবে রেকর্ডভুক্ত হয়েছে। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত) এর ৯(১) ধারায় দায়ের করা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, উপজেলার ঝালোডাঙ্গা গ্রামের বাসিন্দা জৈনিক সরদার (সঙ্গত কারনে নাম দেয়া হয়নি) তার মেয়ের ওপর সংঘটিত ধর্ষণের অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগে উল্লেখ করা হয়, গত ৭ জুন দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটের দিকে প্রতিবেশী পরিমল ভক্তের বাড়িতে তার শিশু পুত্রকে ডাকতে গেলে অভিযুক্ত পরিমল ভক্ত (৪৬) জোরপূর্বক শিশুটিকে একটি কক্ষে নিয়ে গিয়ে ধর্ষণ করেন।


অভিযোগে আরও বলা হয়, ঘটনাটি টের পেয়ে স্থানীয় এক ব্যক্তি অভিযুক্তের বাড়িতে গেলে শিশুটিকে ঘরের ভেতরে দেখতে পান। পরে বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত তাকে অন্য দরজা দিয়ে বের করে দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরিবারের সদস্যরা জানান, ঘটনার পর শিশুটি মানসিকভাবে ভেঙে পড়ে। পরে তাকে চিকিৎসার জন্য চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় ও প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত ডাক্তার তাকে বাগেরহাট জেলা সদর হাসপাতালে প্রেরন করে। মঙ্গলবার ৯ জুন পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়।

এদিকে ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে মামলার একমাত্র আসামি পরিমল ভক্তকে ৮ জুন রাতে গ্রেপ্তার করে ও ৯ জুন মঙ্গলবার দুপুরে তার বিরুদ্ধে দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরন করে।

চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত- ভারপ্রাপ্ত) রোকেয়া খানম বলেন, “ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি