জগন্নাথপুর এলাকায় মাদক মামলার চার আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, ৭ জুন রবিবার দিবাগত রাতে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলামের নির্দেশনায় পুলিশের একটি দল বিশেষ অভিযান চালায়।
অভিযানে আব্দুল করিম (২৯), আবু তাহের (৩৮), মোহাম্মদ আলী (৪৮) এবং কাওছার আলম (৩৪)–কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। পরে ৮ জুন তাদের সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়।
পুলিশ জানিয়েছে, অভিযানে অংশ নেয় থানার একাধিক কর্মকর্তা ও পুলিশ সদস্যরা। ঘটনাটি নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার ওসি মোঃ শফিকুল ইসলাম।
বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।