ঢাকাMonday , 8 June 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

বৃষ্টিতে দেবে গেছে চর মাহমুদপুর পুলিশ ফাঁড়ির প্রবেশ সড়ক

Link Copied!

টানা কয়েকদিনের বৃষ্টিতে ঢাকার দোহার উপজেলার চর মাহমুদপুর পুলিশ ফাঁড়ির প্রবেশ সড়কের একটি অংশ দেবে গেছে। ফলে সড়কটি দিয়ে চলাচলকারী শত শত মানুষ চরম দুর্ভোগের মুখে পড়েছেন।

#New_Classic_Event_Management

৭ জুন রবিবার স্থানীয় বাসিন্দারা জানান, বৃষ্টির কারণে সড়কের ক্ষতিগ্রস্ত অংশ আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

প্রতিদিন স্কুলগামী শিক্ষার্থী, অভিভাবক, পথচারী এবং বিভিন্ন ধরনের যানবাহন এ পথে চলাচল করায় দুর্ঘটনার আশঙ্কাও বেড়েছে।


গুরুত্বপূর্ণ এই সড়কটি দিয়ে চর কুসুমহাটির আলোর ধারা প্রাথমিক বিদ্যালয়, আবাসন প্রকল্প জামে মসজিদ, আবাসন প্রকল্প এলাকা এবং চর মাহমুদপুর পুলিশ ফাঁড়িতে যাতায়াত করা হয়।

সড়কের এমন বেহাল অবস্থার কারণে স্থানীয়দের স্বাভাবিক চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।

এলাকাবাসীর অভিযোগ, সড়কটির ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত সংস্কার না করা হলে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

তারা জনদুর্ভোগ লাঘব এবং নিরাপদ যোগাযোগ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

স্থানীয়দের দাবি, গুরুত্বপূর্ণ এ সড়কটি স্থায়ীভাবে ও টেকসই পদ্ধতিতে দ্রুত সংস্কার করা হোক, যাতে দীর্ঘদিন ধরে এলাকার মানুষ নির্বিঘ্নে যাতায়াত করতে পারেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি