ঢাকাSunday , 7 June 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

হাসনাবাদে শিশুদের জন্য আনন্দঘন জন্মদিন উৎসব অনুষ্ঠিত

Link Copied!

শিশুদের মানসিক বিকাশ ও আগামীর সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নবাবগঞ্জ পল্লবি কচি-কাঁচার মেলা ও ফ্রান্স প্রবাসী শিশু বন্ধু পূজন মন্ডলের আর্থিক সহযোগিতায় হাসনাবাদ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের জন্মদিন পালন করা হয়েছে।

#New_Classic_Event_Management

বরিবার (৭ জুন) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে কেক কেটে শিশুদের জন্মদিন উদযাপন করা হয়।

পাশাপাশি শিশুদের মধ্যে পেন্সিল, রাবার, শার্পনার ও চকলেট বিতরণ করা হয়।


অনুষ্ঠানে উপহার পেয়ে আনন্দে মেতে ওঠে ছোট শিক্ষার্থীরা। তারা নাচ, গান ও খেলাধুলার মাধ্যমে দিনটি উদযাপন করে, যা পুরো পরিবেশকে উৎসবমুখর করে তোলে। এ সময় অভিভাবকরাও শিশুদের আনন্দ উপভোগ করেন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং অনিক হোসেন আবির উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, এমন উদ্যোগ শিশুদের মানসিক বিকাশ ও শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি