ঢাকাTuesday , 6 July 2021
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

করোনায় আক্রান্ত মারা গেলেন স্কুলের প্রধান শিক্ষক

Link Copied!

সাধন রায় (লালমনিরহাট প্রতিনিধি) লালমনিরহাটে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ২নং ফুলগাছ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হযরত আলী (৪৮)।

#New_Classic_Event_Management

জেলা সদর হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি গতকাল রোববার রাতে মারা যান বলে জানান লালমনিরহাটের সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায়।

এ নিয়ে লালমনিরহাটে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু সংখ্যা দাঁড়ালো ৩১ জনে।


এই ৩১ জনের মধ্যে শিক্ষক ছয় জন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় লালমনিরহাটে করোনা শনাক্তের হার ৩৪ শতাংশ।

এ সময়ে ১৪১ জনের করোনা পরীক্ষা করে শনাক্ত হয়েছেন ৪৮ জন।জেলায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন এক হাজার ৬৩৫ জন এবং সুস্থ হয়েছেন এক হাজার ২৪১ জন।

লালমনিরহাট সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় আজ সকালে দ্য ডেইলি স্টারকে বলেন, ‘হাসপাতালে বাড়ছে করোনা রোগীর সংখ্যা।

এ কারণে হাসপাতালে করোনা আইসোলেশন ইউনিটে শয্যা বাড়িয়ে ২০ থেকে ৫০টি করা হয়েছে। হাসপাতালে আইসিইউ সুবিধা না থাকায়।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি