ঢাকাFriday , 5 June 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

জলবায়ু সংকট মোকাবেলায় সবুজ জ্বালানির দাবিতে মানববন্ধন

Link Copied!

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মোংলায় অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেছেন, নবায়নযোগ্য জ্বালানি শুধু শক্তির উৎস নয়, এটি সামাজিক পরিবর্তন, অর্থনৈতিক অন্তর্ভুক্তি এবং জলবায়ু সহনশীল ভবিষ্যৎ গঠনের অন্যতম ভিত্তি। তারা বলেন, জ্বালানির দাম বৃদ্ধি ও সরবরাহ ব্যবস্থায় নানা সমস্যার কারণে দেশে জ্বালানি সংকট তৈরি হচ্ছে এবং বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতির জন্য আমদানিনির্ভর জীবাশ্ম জ্বালানি নীতিকে দায়ী করে জাতীয় বাজেটে সবুজ ও নবায়নযোগ্য জ্বালানি এবং সংশ্লিষ্ট যন্ত্রাংশে কর ছাড় ও প্রণোদনার দাবি জানানো হয়।

#New_Classic_Event_Management

শুক্রবার (৫ জুন) সকালে মোংলার মৈদাড়ায় এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ, সুন্দরবন রক্ষায় আমরা এবং পশুর রিভার ওয়াটারকিপার যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। জলবায়ু সংকট মোকাবিলা, জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো এবং নবায়নযোগ্য জ্বালানির দিকে দ্রুত ও ন্যায্য রূপান্তরের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।

“ইনস্পায়ার্ড বাই ন্যাচার, ফর ক্লাইমেট, ফর আওয়ার ফিউচার” প্রতিপাদ্যে অনুষ্ঠিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন সুন্দরবন রক্ষায় আমরা’র সমন্বয়কারী ও পশুর রিভার ওয়াটারকিপার মো. নূর আলম শেখ।


সমাবেশে বক্তব্য দেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-এর নেতা অ্যাডভোকেট সার্বভৌম রায়, মোংলা উপজেলা জেলে সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ হাওলাদার, ওয়াটারকিপার্স বাংলাদেশের কমলা সরকার, পশুর রিভার ওয়াটারকিপারের স্বেচ্ছাসেবক নাজমুল হক, রাকেশ সানা, অসীমা মণ্ডল ও মেহেদী হাসানসহ অন্যরা।

সভাপতির বক্তব্যে মো. নূর আলম শেখ বলেন, রামপাল বিদ্যুৎকেন্দ্রের কারণে পশুর নদীর জলজ প্রাণী ও সুন্দরবনের পরিবেশগত ভারসাম্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়তে টেকসই ও নবায়নযোগ্য জ্বালানির বিকল্প নেই।

জেলে সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ হাওলাদার বলেন, দূষণ বৃদ্ধির কারণে পশুর নদী ও সুন্দরবনে মাছের পরিমাণ কমে যাচ্ছে। তিনি নদীদূষণ রোধের মাধ্যমে সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণের আহ্বান জানান।

ওয়াটারকিপার্স বাংলাদেশের কমলা সরকার বলেন, ন্যায্য ও টেকসই জ্বালানি রূপান্তরের জন্য ছাদভিত্তিক সৌরবিদ্যুতের সম্প্রসারণ এবং শিল্পখাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার আরও বাড়াতে হবে।

বক্তারা আরও বলেন, ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের ঘোষিত লক্ষ্য বাস্তবায়নে সরকারের একটি সুস্পষ্ট রোডম্যাপ প্রকাশ করা জরুরি।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি