ঢাকাSunday , 31 May 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

রামপাল বাসস্ট্যান্ডে সংঘর্ষে প্রাণ গেল ইখলাস গাজীর

Link Copied!

বাগেরহাটের রামপাল উপজেলায় দুর্বৃত্তের হামলায় ইখলাস গাজী (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

#New_Classic_Event_Management

রবিবার (৩১ মে) দুপুরে রামপাল বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইখলাস গাজী বাসস্ট্যান্ড এলাকার একটি চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় মাহমুদ শিকদারের সঙ্গে তার কথাকাটাকাটি হয়। একপর্যায়ে বিষয়টি সংঘর্ষে রূপ নিলে ইখলাস গাজী গুরুতর আহত হন।


পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ইখলাস গাজী আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রাজীব আল রশিদ বলেন, “দুপুর সাড়ে ১২টার দিকে হামলার ঘটনায় ইখলাস গাজী নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।”

তিনি আরও জানান, ঘটনার বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি