ঢাকাSaturday , 30 May 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

জগন্নাথপুরে বিএনপির আয়োজনে জিয়ার শাহাদাৎ বার্ষিকী পালিত

Link Copied!

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুরে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

#New_Classic_Event_Management

শনিবার (৩০ মে) বিকেল সাড়ে ৩টায় জগন্নাথপুর উপজেলা সদরস্থ চিলাউড়া পয়েন্টে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা সাদ মাস্টার।

সভা পরিচালনা করেন উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন আহমেদ এবং পৌর বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক এম এ মতিন।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, স্বাধীনতা সংগ্রামে তাঁর অবদান এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন।

এ সময় আরও বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম এ মুকিত, অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহীন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য লুৎফুর রহমান চৌধুরী, পৌর বিএনপির আহ্বায়ক সালাউদ্দিন মিঠু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ মুসাব্বির আহমদ ও হাজী আব্দুস সোবহান, সদস্য মির্জা আবুল কাশেম স্বপন, যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ, পৌর বিএনপির সদস্য ফারুক আহমেদ, বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিল, মঈন উদ্দিন, শাহীন আহমদ, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক রাহীন তালুকদার, উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল হাসিম ডালিম, যুগ্ম আহ্বায়ক মিয়া মোহাম্মদ ইউসুফ, সদস্য আল আমিন, পৌর যুবদলের সদস্য সচিব শামীম আহমদ, কলকলিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি সেলিম আহমদ, রানীগঞ্জ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ছালিক আহমেদ, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম খেজর, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শামসুল ইসলাম জাবির এবং চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তারেক আহমদ মিঠুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। একই সঙ্গে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও রাজনৈতিক সফলতা কামনা করে মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি