ঢাকাMonday , 25 May 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

জগন্নাথপুরে স্কুল ড্রেস থেকে ভেড়া – বহুমুখী সহায়তায় EARLY প্রজেক্ট

Link Copied!

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নে এমপাওয়ারিং এগ্রিকালচারাল রেজিলিয়েন্স অ্যান্ড লাইভলিহুড ইয়েল্ড (EARLY) প্রকল্পের উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে স্কুল সামগ্রী, নগদ অর্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে ভেড়া বিতরণ করা হয়েছে।

#New_Classic_Event_Management

শনিবার (২৩ মে) সকাল ১১টায় কলকলিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ উপলক্ষে আলোচনা সভা ও বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতায় ছিল সুইডেনভিত্তিক Insamlingsstiftelsen Hand in Hand এবং আয়োজনে ছিল পলি অ্যাডভান্সমেন্ট অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন (PADMA) এর পলি অ্যাডভান্সমেন্ট অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন (PADMA)।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন PADMA’র নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান এবং সঞ্চালনা করেন সমাজসেবক নজরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খালেদ সাইফুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. রফিক মিয়া এবং প্যানেল চেয়ারম্যান মো. আব্দুল হাসিম।


আলোচনা শেষে শিক্ষার্থীদের মাঝে সহায়তা বিতরণ করা হয়। এর মধ্যে কলকলিয়া ইউনিয়নের ১৯টি প্রাথমিক বিদ্যালয় ও ১টি মাদ্রাসার ১০০ জন শিক্ষার্থীকে স্কুল ড্রেস, খাতা-কলম প্রদান করা হয়। পাশাপাশি ৩টি মাধ্যমিক বিদ্যালয় ও ১টি দাখিল মাদ্রাসার ১৬ জন এসএসসি পরীক্ষার্থীর প্রত্যেকে ২,৫০০ টাকা করে নগদ সহায়তা দেওয়া হয়।

এছাড়া ক্ষুদ্র ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে ২ জন স্থানীয় ব্যবসায়ীকে ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা এবং আত্মকর্মসংস্থানের উদ্দেশ্যে ৩৫ জন হতদরিদ্র পরিবারের মাঝে জনপ্রতি ২টি করে মোট ৭০টি ভেড়া বিতরণ করা হয়।

অনুষ্ঠানে ক্বারী মো. নূরুল হক কোরআন তেলাওয়াত এবং শিক্ষার্থী প্রিতম নাথ গীতাপাঠ করেন। স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সমাজসেবক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, গ্রামীণ শিক্ষার প্রসার এবং দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে EARLY প্রকল্পের এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। এটি প্রান্তিক মানুষের অর্থনৈতিক সক্ষমতা ও জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভাপতির সমাপনী বক্তব্যে সাজ্জাদুর রহমান জানান, ভবিষ্যতে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম আরও বড় পরিসরে অব্যাহত রাখা হবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি