ঢাকাMonday , 18 May 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহার পৌরসভায় অসহায়দের মাঝে চাল ও গবাদিপশু বিতরণ

Link Copied!

ঢাকার দোহার পৌরসভায় অসহায় ও দরিদ্র মানুষের মাঝে চাল বিতরণ এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে গবাদিপশু বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক।

#New_Classic_Event_Management

১৯ মে সোমবার সকালে এসময় তিনি অসচ্ছল পরিবারের মাঝে খাদ্য সহায়তা হিসেবে চাল বিতরণ করেন এবং স্বাবলম্বী করার লক্ষ্যে নির্বাচিত উপকারভোগীদের হাতে গবাদিপশু তুলে দেন। উপজেলা প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা জানান, দরিদ্র পরিবারের আর্থিক উন্নয়ন ও পুষ্টি নিশ্চিত করার উদ্দেশ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, প্রাণিসম্পদ বিভাগের প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


সংসদ সদস্য খন্দকার আবু আশফাক বলেন, “সরকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। এ ধরনের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে উপকারভোগীদের পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি