ঢাকাSunday , 17 May 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নিখোঁজ ফাহাদকে ফিরে পেতে সবার সহযোগিতা চায় পরিবার

Link Copied!

ঢাকার বিমানবন্দর এলাকা থেকে আল ফাহাদ (১৮) নামে এক যুবক ও তার এক সহকর্মী গত পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছেন। ১২ মে মঙ্গলবার রাতের পর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

#New_Classic_Event_Management

নিখোঁজ আল ফাহাদ নবাবগঞ্জ উপজেলার বান্দুরা ইউনিয়নের হযরতপুর এলাকার বাসিন্দা। তিনি বিমানবন্দর এলাকার জিনজিয়ান রেস্টুরেন্টে কর্মরত ছিলেন।

ফাহাদের মা সুবর্ণা আক্তার জানান, গত ১২ মে মঙ্গলবার রাতে ফাহাদ তার সহকর্মী ইব্রাহিমকে সঙ্গে নিয়ে মিরপুরের উদ্দেশ্যে বের হন। এরপর থেকে দুজনের কেউই আর বাসায় ফেরেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ করেও এখন পর্যন্ত তাদের সন্ধান পাননি। তাদের ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ রয়েছে।


এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

তিনি আরও জানান, ফাহাদের বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ। ফাহাদের উপার্জনের ওপরই পরিবারের চার সদস্যের সংসার চলত। ছেলেকে হারিয়ে পরিবারটি এখন দুশ্চিন্তা ও অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে।

ফাহাদের সন্ধান পেলে বিমানবন্দর থানা অথবা তার পরিবারের সঙ্গে এই নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে: ০১৯২১-০০৭৪৭৭

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি