ঢাকার দোহার উপজেলায় দোহার ও নিকড়া ৩৩ কেভি বৈদ্যুতিক লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার (১৬ মে) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, এ সময় দোহার পৌরসভাসহ বিলাসপুর, রায়পাড়া, সুতারপাড়া, নারিশা ও মুকসুদপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন থাকবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, সিস্টেমের নিরাপত্তা ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে জরুরি রক্ষণাবেক্ষণ কাজ করা হচ্ছে। এ কারণে নির্ধারিত সময়ের জন্য এই সাময়িক বিদ্যুৎ বিভ্রাট থাকবে।
বিদ্যুৎ বিভাগ সংশ্লিষ্ট এলাকায় বসবাসরত গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে সহযোগিতা কামনা করেছে।
বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।