ঢাকাThursday , 14 May 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নদীতে পড়ে মাঝি নিখোঁজ মোংলায় চলছে উদ্ধার তৎপরতা

Link Copied!

মোংলার পশুর নদীর নালা নদীর বাজারঘাট সংলগ্ন এলাকায় ট্রলার থেকে পড়ে মোঃ হোসেন আলী (৪০) নামের এক মাঝি নিখোঁজ হয়েছেন।

#New_Classic_Event_Management

এ ঘটনায় কোস্টগার্ড, নৌবাহিনী, ফায়ার সার্ভিস ও স্থানীয় ডুবুরি দল যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে।

নিখোঁজ হোসেন আলী দাকোপ উপজেলার চালনা এলাকার বাসিন্দা।


স্থানীয়দের তথ্য অনুযায়ী, ১৪ মে বৃহস্পতিবার নদীপথে ট্রলার চলাচলের সময় হঠাৎ তিনি পানিতে পড়ে যান এবং এরপর থেকে আর খোঁজ মেলেনি। ঘটনার পর এলাকায় আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে কোস্টগার্ড, নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তাদের সঙ্গে স্থানীয় ডুবুরিরাও তল্লাশিতে অংশ নিয়েছেন।

নদীর বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে তল্লাশি চালানো হলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি।

এ বিষয়ে মোংলা ফায়ার সার্ভিসের স্টেশন লিডার দেলোয়ার হোসেন বলেন, নদীর প্রবল স্রোত ও গভীর পানির কারণে উদ্ধার কাজে কিছুটা সমস্যা হচ্ছে, তবে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।

উদ্ধারকারী সংস্থাগুলো জানিয়েছে, নিখোঁজ মাঝিকে খুঁজে বের করতে অভিযান চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি