ঢাকাThursday , 14 May 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ওমানে একই পরিবারের চার বাংলাদেশির মৃত্যু ঘিরে রহস্য

Link Copied!

ওমানে একটি গাড়ির ভেতর থেকে চার বাংলাদেশি প্রবাসী ভাইয়ের মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। দেশটির বাংলাদেশ দূতাবাস তাদের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

#New_Classic_Event_Management

নিহতরা হলেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের বান্দারাজার পাড়া এলাকার বাসিন্দা চার ভাই— রাসেদুল ইসলাম, শাহেদুল ইসলাম, সিরাজুল ইসলাম ও শহিদুল ইসলাম।

জানা যায়, মঙ্গলবার রাতে ওমানের মুলাদ্দা এলাকায় ঘটনাটি ঘটে। বুধবার সকাল ৮টার দিকে স্থানীয় লোকজন বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি গাড়ি থেকে চারজনের মরদেহ উদ্ধার করে।


প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়ির এসি বিস্ফোরণ অথবা গ্যাস লিকেজ থেকে সৃষ্ট বিষক্রিয়ায় তাদের মৃত্যু হতে পারে। তবে প্রকৃত কারণ জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

নিহতদের একমাত্র জীবিত ভাই এনাম গণমাধ্যমকে জানান, সিরাজ ও শহিদের দেশে এসে বিয়ে করার কথা ছিল। বুধবার রাতেই তাদের দেশে ফেরার ফ্লাইট নির্ধারিত ছিল। কেনাকাটার জন্য বের হয়ে তারা এভাবে মারা যাবেন, তা কেউ ভাবেননি।

রাঙ্গুনিয়া থানার ওসি মো. জহিরুল ইসলাম বলেন, ওমানে রাঙ্গুনিয়ার চার ভাইয়ের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা চলছে।

একসঙ্গে চার ভাইয়ের মৃত্যুর ঘটনায় পরিবার ও এলাকায় গভীর শোক নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি