ঢাকাTuesday , 12 May 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় সাতক্ষীরার দুই যুবক নিহত

Link Copied!

দক্ষিণ লেবাননের জেবদিন এলাকায় একটি বাড়িতে ইসরায়েলি ড্রোন হামলায় সাতক্ষীরার দুই প্রবাসী বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। হামলায় আরও এক সিরীয় নাগরিকের মৃত্যুর খবর জানিয়েছে লেবাননের সংবাদমাধ্যম এল’ওরিয়েন্ট টুডে।

#New_Classic_Event_Management

নিহতরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের আফসার আলী ও আজেয়া খাতুনের ছেলে শফিকুল ইসলাম এবং আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের আব্দুল কাদের ও নুরুন্নাহার খাতুনের ছেলে নাহিদুল ইসলাম নাহিদ।

ভালুকা চাঁদপুর মডেল হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক আল কালাম আবু ওয়াহিদ বাবলু পরিবারের সদস্যদের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন।


এদিকে, লেবাননে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব মোঃ আনোয়ার হোসেনের নামে একটি শোকবার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে রাত পর্যন্ত এর সত্যতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত শোকবার্তায় বলা হয়, “অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, লেবাননপ্রবাসী দুই রেমিট্যান্সযোদ্ধা শফিকুল ইসলাম ও নাহিদুল ইসলাম নাহিদ গত ১১ মে দক্ষিণ লেবাননের নাবাতিয়ের যেবদীন এলাকায় তাদের বাসস্থানে ইসরায়েলি হামলায় মারা গেছেন।”

শোকবার্তায় আরও বলা হয়, নিহতদের মরদেহ বর্তমানে নাবাতিয়ের নাবিহ বেররি হাসপাতালে রাখা হয়েছে। বাংলাদেশ দূতাবাস নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

জানা গেছে, নিহত তিনজনই ওই এলাকায় কর্মরত ছিলেন। গতকাল একই এলাকায় এটি ছিল ইসরায়েলি বাহিনীর দ্বিতীয় হামলা। এর আগে জেবদিন পৌরসভার একটি রুটি বহনকারী ভ্যানে ড্রোন হামলায় আরও দুই স্থানীয় বাসিন্দা নিহত হন।

উল্লেখ্য, চলতি বছরের ২ মার্চ থেকে লেবাননে আবারও সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এরপর থেকে দেশটিতে ইসরায়েলি হামলায় অন্তত ২ হাজার ৮৬৯ জন নিহত এবং ৮ হাজার ৭৩০ জন আহত হয়েছেন।

গত ১৬ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেবানন ও ইসরায়েলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতির ঘোষণা দিলেও, ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহকে কেন্দ্র করে সংঘাত এখনো চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি