ঢাকাSunday , 10 May 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

প্রধানমন্ত্রীর নির্দেশে দোহারের ক্ষতিগ্রস্তদের পাশে এমপি আবু আশফাক

Link Copied!

ঢাকার দোহার উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে স্বামী-স্ত্রীর মৃত্যুর ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে দেখতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক।

#New_Classic_Event_Management

রোববার (১০ মে) সকালে উপজেলার বিলাশপুর ইউনিয়নের রাধানগর এলাকায় গিয়ে তিনি নিহত সালাম শিকদার ও নাসিমা বেগমের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।

এসময় ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এমপি আশফাক বলেন, তারেক রহমান ঘটনাটি জেনে গভীর দুঃখ প্রকাশ করেছেন এবং দ্রুত সহায়তার নির্দেশ দিয়েছেন।


তিনি বলেন, এ ধরনের দুর্ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও বেদনাদায়ক। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে নিহত দম্পতির দুই মেয়ে জান্নাতুল ও খাদিজার পড়াশোনা থেকে বিয়ে পর্যন্ত সব দায়িত্ব ব্যক্তিগতভাবে নেওয়ার ঘোষণা দেন তিনি। এছাড়া পরিবারের জন্য নতুন একটি ঘর নির্মাণের প্রতিশ্রুতিও দেন।

সমাজের বিত্তবানদের মানবিক সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান এই সংসদ সদস্য।

পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন দোহার উপজেলা বিএনপির সভাপতি এস এম নজরুল ইসলাম মেসের, ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আবুল হাসেম ব্যাপারী, দোহার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিএস সেন্টু ভূইয়া, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান ঠান্ডু, জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদসহ স্থানীয় নেতারা।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি