ঐতিহাসিক ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো প্রাইম টেলিভিশন। অনুষ্ঠানটি ৭ মে ২০২৬ খ্রি. ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জহির উদ্দিন স্বপন এমপি, মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহবুবা ফারজানা, মাননীয় সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
এছাড়া আরও উপস্থিত ছিলেন বিভিন্ন গণমাধ্যম ও সংগঠনের প্রতিনিধি, যার মধ্যে ছিলেন এ বি এম সাইফুল হোসেন সোহেল (প্রেসিডেন্ট, কোয়াব), নিজাম উদ্দিন মাসুদ (আহ্বায়ক, ICBC), সৈয়দ মোশারফ আলীর চঞ্চল (সেক্রেটারি, কোয়াব) এবং অঞ্জন চৌধুরী পিন্টু (সভাপতি, অ্যাটকো)।
বক্তারা প্রাইম টেলিভিশনের সফলতা কামনা করেন এবং আশা প্রকাশ করেন যে চ্যানেলটি সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের গণমাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আরও বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর সম্প্রচার ও ইতিবাচক সাংবাদিকতার মাধ্যমে প্রাইম টিভি দর্শকদের আস্থা অর্জন করবে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথিরা একসঙ্গে কেক কেটে প্রাইম টেলিভিশনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। আনন্দ, উচ্ছ্বাস ও শুভকামনায় ভরপুর এই আয়োজনের মধ্য দিয়ে নতুন যাত্রা শুরু করে চ্যানেলটি।
সত্যের পথে, মানুষের পাশে—এই প্রত্যয়ে প্রাইম টেলিভিশনের পথচলা সফল ও সমৃদ্ধ হোক।