ঢাকাThursday , 7 May 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা – দুর্ভোগে মাহমুদপুরের এলাকাবাসী

Link Copied!

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়ে চরম দুর্ভোগে পড়েছেন মাহমুদপুর ৮নং ওয়ার্ডের সাধারণ মানুষ।

#New_Classic_Event_Management

বিশেষ করে আদার মোড়ল, মোশাররফ পত্তনদার ও ইমন তালুকদারের বাড়ির সামনের সড়কে দীর্ঘসময় ধরে বৃষ্টির পানি জমে থাকায় এলাকাবাসীর চলাচলে ভোগান্তি চরম আকার ধারণ করেছে।

স্থানীয়দের অভিযোগ, পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টিতেই সড়ক পানির নিচে তলিয়ে যায়। এতে পথচারী, শিক্ষার্থী ও যানবাহন চলাচলে মারাত্মক সমস্যা সৃষ্টি হচ্ছে।


জলাবদ্ধতার কারণে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তারা।

এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে সমস্যাটি চললেও এখনো স্থায়ী কোনো সমাধান হয়নি।

বৃষ্টির সময় সড়কে হাঁটুসমান পানি জমে থাকায় দুর্ভোগ আরও বেড়ে যায়।

দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ ও জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট জনপ্রতিনিধি ও কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি