ঢাকাTuesday , 5 May 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

মন্ট্রিল-এ বাংলাদেশ সোসাইটির নতুন সেক্রেটারি কামরুল ইসলাম রানা

Link Copied!

কানাডার দ্বিতীয় বৃহত্তম শহর মন্ট্রিল-এ প্রবাসী বাংলাদেশিদের অন্যতম সংগঠন বাংলাদেশ সোসাইটি অব মন্ট্রিয়ল-এর এক বছরের মেয়াদে নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দোহার উপজেলার সাবেক ছাত্রনেতা কামরুল ইসলাম রানা।

#New_Classic_Event_Management

সোমবার (৪ মে) অনুষ্ঠিত এক সভায় সংগঠনের নতুন কমিটি ঘোষণা করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে কামরুল ইসলাম রানাকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয় বলে জানা গেছে।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, প্রবাসে বাংলাদেশি কমিউনিটির ঐক্য, সাংস্কৃতিক কার্যক্রম এবং সামাজিক সেবামূলক উদ্যোগকে আরও গতিশীল করাই নতুন কমিটির প্রধান লক্ষ্য।


নবনির্বাচিত সাধারণ সম্পাদক কামরুল ইসলাম রানা প্রবাসে বাংলাদেশি কমিউনিটির কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার আশাবাদ ব্যক্ত করেন।

স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সদস্যরা নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেছেন যে, এই কমিটির মাধ্যমে মন্ট্রিয়লের বাংলাদেশি সমাজ আরও সক্রিয় ও ঐক্যবদ্ধ ভূমিকা পালন করবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি