ঢাকাMonday , 4 May 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

পশ্চিমবঙ্গে তৃণমূল কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ

Link Copied!

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলাকালীন রাজ্যের বিভিন্ন এলাকায় তৃণমূল কংগ্রেসের একাধিক দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী এসব ঘটনায় জড়িত হিসেবে বিজেপি কর্মী-সমর্থকদের নাম উল্লেখ করেছে তৃণমূল।

#New_Classic_Event_Management

স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, বাঁকুড়ার কোতুলপুরে তৃণমূল কার্যালয়ের ছাদে উঠে বিজেপির পতাকা লাগানোর অভিযোগ পাওয়া গেছে। বরানগরের ১৫ নম্বর ওয়ার্ডে তৃণমূল কার্যালয় দখলের ঘটনাও ঘটেছে বলে দাবি করা হয়েছে।

এছাড়া জামালপুরে শাসক দলের কার্যালয়ে অগ্নিসংযোগ এবং জামুড়িয়ার চুরুলিয়া গ্রামে দলীয় কার্যালয় ভাঙচুর ও আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। বীজপুর ও নোয়াপাড়াতেও তৃণমূল প্রার্থীরা হামলার শিকার হয়েছেন বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।


এই ঘটনায় নির্বাচন কমিশন জেলাশাসক ও পুলিশ কমিশনকে দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে।

এর আগেও কলকাতার সাখাওয়াত মেমোরিয়াল এলাকা ও এজেসি বোস রোডে বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ হস্তক্ষেপ করে এবং উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়।

এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তিনি এবং তার দল এখনই পরাজয় মেনে নিতে প্রস্তুত নন। তিনি দলীয় কাউন্টিং এজেন্টদের গণনাকেন্দ্রে অবস্থান করার আহ্বান জানান।

তিনি আরও দাবি করেন, তৃণমূল এখনো ৭০ থেকে ১০০টি আসনে এগিয়ে আছে, যা গণনায় দেখানো হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি