ঢাকাFriday , 1 May 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

বিনা অভিযোগে বন্দিত্ব – নির্যাতনে ক্ষয় আলী সামোদির শরীর

Link Copied!

খলদার ইসরায়েলের কারাগারে নির্যাতনের শিকার হয়ে ৬০ কেজি ওজন হারিয়েছেন ফিলিস্তিনি সাংবাদিক আলি সামোদি। কোনো আনুষ্ঠানিক অভিযোগ ছাড়াই তাকে এক বছর আটক রাখা হয়েছিল।

#New_Classic_Event_Management

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) তিনি কারাগার থেকে মুক্তি পান। মুক্তির পর তাকে দেখে অনেকেই বিস্মিত হন। আগে তিনি সুস্থ ও সবল থাকলেও এখন অনেক দুর্বল ও অসুস্থ দেখাচ্ছে।

আলি সামোদি ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন এলাকায় সাংবাদিকতা করেন এবং স্থানীয়দের কাছে পরিচিত মুখ।


গত বছরের ২৯ এপ্রিল জেনিন থেকে তাকে আটক করে ইসরায়েলি সেনাবাহিনী। তাদের দাবি ছিল, তিনি সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদকে অর্থ সহায়তা করেছেন। তবে এ বিষয়ে তার বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়নি। পরিবর্তে ‘অ্যাডমিনিস্ট্রেটিভ ডিটেনশন’ আইনের আওতায় তাকে আটক রাখা হয়।

এই আইনের মাধ্যমে ইসরায়েল বহু ফিলিস্তিনিকে অভিযোগ বা বিচার ছাড়াই দীর্ঘ সময় ধরে আটক করে রাখে, যা আন্তর্জাতিকভাবে সমালোচিত।

একটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভিডিওতে দেখা যায়, আলি সামোদি খুবই অসুস্থ অবস্থায় রয়েছেন। সেখানে তিনি জানান, আটক থাকার সময় তার ৬০ কেজি ওজন কমে গেছে।

অভিযোগ রয়েছে, ইসরায়েলি কারাগারে আটক ফিলিস্তিনিদের অনেক সময় নির্যাতন করা হয় এবং তাদের যথাযথ খাবার ও চিকিৎসা দেওয়া হয় না।

সূত্র: টাইমস অব ইসরায়েল

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি