ঢাকাSaturday , 3 July 2021
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহারে র‍্যাবের অভিযানে এক মাদক ব্যবসায়ী আটক

Link Copied!

মো আল আমিন হোসাইন দোহার -নবাবগঞ্জ) ঢাকার দোহারে অভিযান চালিয়ে ২০টি গাঁজা গাছসহ নুর ইসলাম (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

#New_Classic_Event_Management

১লা জুলাই বৃহস্পতিবার রাতে উপজেলার নুরপুর (বৈটা লেংড়া ব্রীজ) এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত নুর ইসলাম উপজেলার নুরপুর গ্রামের মৃত আঃ মালেকের ছেলে।


শুক্রবার (২ জুলাই) সন্ধ্যায় র‌্যাব-১১, সিপিসি-১ এর কোম্পনী কমান্ডার স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানান।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব-১১, সিপিসি-১ এর কোম্পনী কমান্ডার স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম ও স্কোয়াড কমান্ডার মোঃ আবু ছালেহ’র নেতৃত্বে বৃহস্পতিবার রাত সোয়া ১টায় দোহার উপজেলা নুরপুরে অভিযান চালিয়ে নুর ইমলামকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ২০টি গাঁজা গাছ, ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা, নগদ ১ লাখ ৪৮ হাজার ৬০ টাকা ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত ৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

নুর ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে দোহার থানায় মামলা করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি