ঢাকাTuesday , 28 April 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

সিদ্ধিরগঞ্জে টিকাদান কর্মসূচি ইতিবাচক বার্তা

Link Copied!

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আয়োজনে সিদ্ধিরগঞ্জের ২ নম্বর ওয়ার্ডে শিশুদের স্বাস্থ্য রক্ষায় হাম-রুবেলা (এমআর) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত মিজমিজি দক্ষিণপাড়া আমজাদ মার্কেট এলাকায় ইকবাল হোসেন ভেন্ডারের অফিসে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের ১ ডোজ করে টিকা দেওয়া হয়।

#New_Classic_Event_Management

এই কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় উৎসবের আমেজ তৈরি হয়। শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল লক্ষণীয়। স্থানীয়রা মনে করেন, জনস্বার্থে এমন উদ্যোগ সত্যিই প্রশংসার যোগ্য।

নাসিকের ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী দলিল লেখক ইকবাল হোসেনের সহযোগিতায় আয়োজিত এই কার্যক্রমে উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন, ডালিম মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।


স্থানীয়দের মতে, সমাজসেবামূলক কাজে ইকবাল হোসেনের সম্পৃক্ততা নতুন কিছু নয়। শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় তার এই মানবিক ভূমিকা মানুষের মনে ইতিবাচক প্রভাব ফেলেছে।

ইকবাল হোসেন বলেন, “শিশুদের সুস্থ রাখতে টিকা দেওয়া খুবই জরুরি। হাম ও রুবেলা প্রতিরোধে সিটি করপোরেশনের এই উদ্যোগ প্রশংসনীয়। আজকের কর্মসূচির ধারাবাহিকতায় আগামী ৩০ এপ্রিলও টিকাদান কার্যক্রম চলবে।”

তিনি আরও বলেন, “সুষ্ঠুভাবে এই কর্মসূচি বাস্তবায়নের জন্য নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন খানকে ধন্যবাদ জানাই।”

এলাকাবাসীর মতে, রাজনীতির বাইরে জনকল্যাণমূলক এমন উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা দেয়। শিশুদের সুরক্ষায় এই কর্মসূচি যেমন প্রশংসা পেয়েছে, তেমনি মানবিক দায়িত্ববোধের জন্য ইকবাল হোসেনও সাধারণ মানুষের ভালোবাসা অর্জন করেছেন।

শিশুদের সুস্থ ভবিষ্যৎ গড়তে এ ধরনের কার্যক্রম নিয়মিত চালু থাকুক—এটাই এখন সবার প্রত্যাশা।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি