ঢাকাMonday , 27 April 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহারে রাজনৈতিক মামলায় ব্যবসায়ী গ্রেপ্তার

Link Copied!

ঢাকার দোহারের মুকসুদপুর গোড়াবন এলাকা থেকে রবিবার রাত আনুমানিক সারে নয়টার দিকে বালু ব্যবসায়ী মোঃ শরীয়তউল্লাকে গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ|

#New_Classic_Event_Management

বিষয়টি নিশ্চিত করেছে দোহার থানা অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক| তিনি জানান, শরীয়তউল্লাহ আওয়ামীলীগ সরকারের আমলে দাপটের সাথে অবৈধভাবে বালু ব্যবসা সহ ইটের ব্যবসা করতেন|

তাকে রাজনৈতিক মামলায় গ্রেফতার করা হয়েছে| সে গত আওয়ামীলীগ সরকারের আমলে প্রভাবের সাথে বিভিন্ন ভাবে ব্যবসা বাণিজ্য পরিচালনা করেছে|


এছাড়া তাকে আটকের পরে অনেকেই বলছেন তিনি গত সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার করে বালু ব্যবসার সিন্ডিকেটের মাধ্যমে দোহারের এই ব্যবসাটিকে নিজের নিয়ন্ত্রণে পরিচালনা করে কোটি কোটি টাকার পাহাড় গড়ে তুলেছেন|

থানা ও ফুলতলা তদন্ত কেন্দ্রের পুলিশও যে কোনো সময় তার বিরুদ্ধে তেমন কোনো পদক্ষেপ নিতে পারেনি|

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি