ঢাকাSunday , 26 April 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দীর্ঘদিন স্বাস্থ্যসেবার সংকট – দুর্ভোগে হাজারো মানুষ

Link Copied!

জগন্নাথপুরের জহিরপুর উপ-স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে দীর্ঘদিন ধরে চিকিৎসক ও প্রয়োজনীয় জনবলের সংকট থাকায় স্বাস্থ্যসেবা নিতে আসা সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

#New_Classic_Event_Management

জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার জহিরপুর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটির আশপাশের কয়েকটি গ্রামের মানুষের একমাত্র প্রাথমিক চিকিৎসা সেবা কেন্দ্র।

কিন্তু এখানে নিয়মিত কোনো চিকিৎসক না থাকায় রোগীরা সঠিকভাবে চিকিৎসা পাচ্ছেন না। অনেক সময় রোগীরা এসে চিকিৎসা না পেয়ে ফিরে যেতে বাধ্য হচ্ছেন। এ নিয়ে ভুক্তভোগী ও সচেতন নাগরিকরা সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন।


এলাকাবাসী জানান, বর্তমানে স্বাস্থ্য এই স্বাস্থ্য কেন্দ্রটিতে কোনো চিকিৎসক নেই। দুইজন সেবিকা দিয়ে চলছে সেবা কার্যক্রম। লোকবলের অভাবে প্রায় সময় স্বাস্থ্যকেন্দ্রটি বন্ধ থাকায় হাজার হাজার মানুষ চরম দুর্ভোগে পড়ছেন। এছাড়া স্বাস্থ্য সহকারী, নার্স ও অন্যান্য প্রয়োজনীয় স্টাফেরও তীব্র অভাব রয়েছে।

এ উপ-স্বাস্থ্যকেন্দ্রে প্রতিদিন গড়ে ৫০ থেকে ৬০ জন রোগী সেবা নিতে আসেন। ফলে সীমিত জনবল দিয়ে স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করতে গিয়ে সংশ্লিষ্টরা হিমশিম খাচ্ছেন। জরুরি সেবাও ব্যাহত হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।

এ ব্যাপারে ভুক্তভোগীরা তাদের অভিপ্রায় ব্যক্ত করতে গিয়ে বলেন , সামান্য চিকিৎসার জন্যও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে হচ্ছে, যা সময় ও খরচ—দুটিই বাড়িয়ে দিচ্ছে। এতে বিশেষ করে বয়স্ক ও দরিদ্র রোগীরা বেশি কষ্টে পড়ছেন।

বিধায় জনস্বার্থে এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট বিভাগের উর্ধতন কর্তৃপক্ষে ও স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ মহোদয় এর সুদৃষ্টি কামনা করছি।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কৃপেশ রঞ্জন রায় বলেন,পর্যাপ্ত পরিমাণ ডাক্তার না থাকায় দীর্ঘদিন ধরে এ ধরনের সমস্যা চলছে।

উপজেলার প্রতিটি উপ-স্বাস্থ্য কেন্দ্রের জনবল শূন্য থাকার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও স্থানীয় সংসদ সদস্যের কাছে তালিকা আকারে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি