ঢাকাSaturday , 25 April 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

মানিকগঞ্জে জমি নিয়ে দ্বন্দ্বে – প্রাণ গেল বড় ভাইয়ের

Link Copied!

মানিকগঞ্জের সিংগাইর এলাকায় জমিজমা নিয়ে বিরোধের জেরে বড় ভাই নজরুল খন্দকার (৬০) নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তার ছেলে অভি খন্দকার (২৮) গুরুতর আহত হয়েছেন।

#New_Classic_Event_Management

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে সিংগাইর পৌরসভার গোলড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত ছোট ভাই ওয়াহিদ খন্দকার (৪০) পালিয়ে গেছেন।

নিহত নজরুল খন্দকার ওই এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে। অভিযুক্ত ওয়াহিদ খন্দকার তার ছোট ভাই।


স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে অনেকদিন ধরে বিরোধ চলছিল। বিষয়টি মীমাংসার জন্য শুক্রবার বিকেলে তাদের বাড়িতে স্থানীয়দের উপস্থিতিতে সালিশি বৈঠক হয়।

এক পর্যায়ে কথাকাটাকাটি শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

এ সময় ওয়াহিদ খন্দকার ও তার লোকজন নজরুল খন্দকার ও তার ছেলেকে ধাক্কা দিয়ে ফেলে দেন এবং মারধর করেন। ইট দিয়ে আঘাত করলে বাবা-ছেলে দুজনই গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। নজরুল খন্দকারের অবস্থা খারাপ হলে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

সিংগাইর থানার ওসি মো. মাজহারুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে গেছে এবং এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি