ঢাকাTuesday , 21 April 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

বাংলাদেশের বিদেশি ঋণের সর্বশেষ হিসাব প্রকাশ সংসদে

Link Copied!

বাংলাদেশের বৈদেশিক ঋণের পরিমাণ ৭৮ দশমিক ০৬৭ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

#New_Classic_Event_Management

মঙ্গলবার (২১ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য তুলে ধরেন।

সংসদে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা বিদেশি ঋণের বর্তমান পরিমাণ এবং তা পরিশোধে নেওয়া পদক্ষেপ সম্পর্কে জানতে চান।


জবাবে অর্থমন্ত্রী জানান, চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত হিসাব অনুযায়ী সরকারের বৈদেশিক ঋণের স্থিতি ৭৮.০৬৭ বিলিয়ন ডলার।

তিনি বলেন, সরকারের পক্ষে বৈদেশিক ঋণ পরিশোধের দায়িত্ব অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) পালন করে থাকে।

তিনি আরও জানান, প্রতি অর্থবছরে ঋণের আসল ও সুদ পরিশোধের সম্ভাব্য ব্যয় নির্ধারণ করে বাজেটে বরাদ্দ রাখা হয়। ওই বরাদ্দ থেকেই নিয়মিতভাবে ঋণ পরিশোধ করা হচ্ছে।

অর্থমন্ত্রীর তথ্যমতে, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে এখন পর্যন্ত মোট ৯০.৬৬ মিলিয়ন মার্কিন ডলারের বৈদেশিক ঋণ পরিশোধ করা হয়েছে।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, বাজেট বরাদ্দের মাধ্যমে নির্ধারিত পরিশোধ সূচি অনুসরণ করে বৈদেশিক ঋণ নিয়মিতভাবে পরিশোধ অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি