ঢাকাTuesday , 21 April 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

মনোনয়ন বিতর্কে বিএনপির সিদ্ধান্তকে স্বাগত ন্যান্সির

Link Copied!

চলতি ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন পাওয়ার দৌড়ে শোবিজ অঙ্গনের একাধিক পরিচিত মুখের নাম শোনা গেলেও শেষ পর্যন্ত কেউই চূড়ান্ত তালিকায় স্থান পাননি।

#New_Classic_Event_Management

মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় ছিলেন রুমানা মোর্শেদ, কনকচাঁপা ও বেবী নাজনীন–এর মতো পরিচিত ব্যক্তিত্বরা।

তবে সোমবার (২০ এপ্রিল) প্রকাশিত চূড়ান্ত প্রার্থী তালিকায় তাদের কারও নাম না থাকায় বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।


এরই প্রেক্ষিতে প্রতিক্রিয়া জানিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি।

দলের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিএনপিকে ‘লাল সালাম’ জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২১ এপ্রিল) নিজের ফেসবুক পোস্টে ন্যান্সি লেখেন, “গায়িকা-নায়িকা, অভিনেত্রী-মডেল— এসব তারকাকে শো-পিস না বানিয়ে ত্যাগী,

যোগ্য ও রাজনৈতিক জ্ঞানসম্পন্ন নারীদের মূল্যায়ন করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জানাই লাল সালাম।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি