ঢাকাMonday , 20 April 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

শিশুর সুস্থতায় দোহারে টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

Link Copied!

দেশব্যাপী হাম-রুবেলা প্রতিরোধ কর্মসূচির অংশ হিসেবে ২০ই এপ্রিল রবিবার সকালে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়েছে। স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে শিশুদের মারাত্মক সংক্রামক রোগ থেকে সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

#New_Classic_Event_Management

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য কর্মকর্তারা জানান, ৬ মাস বয়স থেকে ৫ বছরের নিচে সকল শিশুকে এই ক্যাম্পেইনের আওতায় টিকা প্রদান করা হবে। তারা অভিভাবকদের প্রতি আহ্বান জানান, নিকটস্থ টিকাদান কেন্দ্র থেকে নির্ধারিত সময়ে শিশুদের টিকা গ্রহণ নিশ্চিত করতে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন, হাম ও রুবেলা অত্যন্ত সংক্রামক রোগ, যা শিশুদের জন্য গুরুতর ঝুঁকি সৃষ্টি করতে পারে। সময়মতো টিকাদানই এ রোগ প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়।


উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ক্যাম্পেইন চলাকালীন বিভিন্ন স্থানে অস্থায়ী টিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে, যাতে করে সকল শিশু সহজেই টিকার আওতায় আসতে পারে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, সকলের সম্মিলিত প্রচেষ্টায় এ ক্যাম্পেইন সফল হবে এবং শিশুদের সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব হবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি