ঢাকাThursday , 1 July 2021
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

তিস্তা নদী ভাঙ্গন এলাকা পরিদর্শনে প্রধান প্রকৌশলী

Link Copied!

সাধন রায়, (লালমনিরহাট প্রতিনিধি) বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাটের গোকুন্ডা ইউনিয়নের চরগোকুন্ডা এলাকায় তিস্তা নদীর ভাঙ্গন পরিদর্শন করেছেন পানি উন্নয়ণ বোর্ডেও রংপুর বিভাগীয় প্রধান প্রকৌশলী জ্যোতি প্রসাদ ঘোষ ।

#New_Classic_Event_Management

তিনি নৌকা যোগে চরগোকুন্ডা গ্রামের নদী তীরবর্তি স্থান ঘুরে দেখেন। এসময় ভাঙ্গন হুমকির মুখে থাকা মসজিদ,শিক্ষা প্রতিষ্ঠান ও আশ্রয়ণ প্রকল্পের গৃহগুলো যাতে ভাঙ্গনের মুখে না পড়ে সে ব্যাপারে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথা জানান।

এসময় স্থানীয় ভাঙ্গন কবলিত জনগনের সাথে কথা বলেন। পরিদর্শনকালে রংপুর পৌর সার্কেলের তত্বাবধায়ক প্রকৌশলী আব্দুস শহীদ,লালমনিরহাট পানি উন্নয়ণ বোর্ডের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান, গোকুন্ডা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন,উপসহকারী প্রকৌশলী মুহিবুল ইসলামসহ পানি উন্নয়ণ বোর্ডের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি