ঢাকাSunday , 12 April 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ মাটি কাটার সরঞ্জাম জব্দ

Link Copied!

সুনামগঞ্জের জগন্নাথপুরে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে একটি ট্রাক্টর ও একটি এক্সেভেটর মেশিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

#New_Classic_Event_Management

রবিবার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের সোনাতলা গ্রামে শাপলা ব্রিক ফিল্ড সংলগ্ন কুশিয়ারা নদীর পাড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মহসিন উদ্দীন। এ সময় জগন্নাথপুর থানার একদল পুলিশ উপস্থিত ছিলেন।

অভিযানকালে দেখা যায়, কুশিয়ারা নদীর পাড় থেকে পরিবেশের ক্ষতি করে অবৈধভাবে মাটি উত্তোলন করা হচ্ছে। এ ঘটনায় ব্যবহৃত একটি এক্সেভেটর মেশিন ও একটি মাটি বহনকারী ট্রাক্টর জব্দ করা হয়। তবে যানবাহন দুটি ঘটনাস্থল থেকে সরিয়ে আনার সুযোগ না থাকায় সেগুলো অকেজো করে পাইলগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজিমউদ্দীনের জিম্মায় রাখা হয়েছে।


ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে এ কাজে জড়িত ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

পাইলগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজিমউদ্দীন বলেন, শাপলা ব্রিক ফিল্ড সংলগ্ন কুশিয়ারা নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি উত্তোলনে ব্যবহৃত যন্ত্রপাতি জব্দ করে পরিষদের জিম্মায় দেওয়া হয়েছে। এ ঘটনার সঙ্গে কারা জড়িত তা এখনও নিশ্চিত হওয়া যায়নি, তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মহসিন উদ্দীন বলেন, পরিবেশের ক্ষতি করে নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের প্রমাণ পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে জব্দ করা যন্ত্রপাতি অকেজো করে স্থানীয় চেয়ারম্যানের জিম্মায় দেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা পালিয়ে যাওয়ায় তাদের আইনের আওতায় আনা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি