ঢাকাThursday , 9 April 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

উপকূলীয় নিরাপত্তা জোরদারে কোস্টগার্ডের কার্যকর পদক্ষেপ

Link Copied!

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় নৌপথ ও সুন্দরবনের সার্বিক নিরাপত্তা জোরদারে সমন্বয় সভা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

#New_Classic_Event_Management

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে কোস্টগার্ড বেইস মোংলায় এ সভা অনুষ্ঠিত হয় বলে জানান কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

সভায় বাংলাদেশ নৌবাহিনী, বাগেরহাট জেলা প্রশাসন, পুলিশ, র‍্যাব, নৌ পুলিশসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া মোংলা বন্দর কর্তৃপক্ষ, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, বন বিভাগ, নৌ পরিবহন অধিদপ্তরসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরাও অংশ নেন।


সভায় সুন্দরবনে দস্যুতা দমন, অবৈধ অস্ত্র ও মানব পাচার প্রতিরোধ, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতকরণ, রিসোর্টে ডাকাতি ও অপহরণ রোধ এবং বন্যপ্রাণী সংরক্ষণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

এছাড়া বহিঃনোঙরে চুরি-ডাকাতি প্রতিরোধ, ফিশিং ট্রলারের মাধ্যমে চোরাচালান বন্ধ, সমুদ্রে ৫৮ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা বাস্তবায়ন এবং নৌপথে চলাচলরত জাহাজগুলোর নিরাপত্তা বাড়ানোর বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কোস্ট গার্ড জানিয়েছে, উপকূলীয় নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি