ঢাকাThursday , 9 April 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেফতার জুয়েল

Link Copied!

ঢাকার দোহার উপজেলায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলার প্রধান আসামি আতিকুর রহমান জুয়েল (৫৪)কে গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ। গত ৭ এপ্রিল তাকে আটক করা হয়। জুয়েল উপজেলার দক্ষিণ জয়পাড়া এলাকার আফসার উদ্দিনের ছেলে।

#New_Classic_Event_Management

মামলার তথ্য অনুযায়ী, ছয় বছর আগে পূর্ব সুতারপাড়া এলাকার এক নারীর সঙ্গে জুয়েলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ওই নারী অন্যত্র বিয়ে করার পর জুয়েল তাকে বিভিন্নভাবে হুমকি দিতে থাকে।

ভুক্তভোগী নারী জানিয়েছেন, জুয়েল তাকে সঙ্গে যোগাযোগ না রাখলে তাদের পূর্বের অন্তরঙ্গ ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক এবং তার স্বামীর কাছে ছড়িয়ে দেওয়ার হুমকি দিত। দাবিতে রাজি না হওয়ায় জুয়েল সেই ছবি ও ভিডিও ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেয়।


সামাজিক সম্মান ও নিরাপত্তার কথা বিবেচনা করে ভুক্তভোগী নারী ৭ এপ্রিল দোহার থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২ অনুযায়ী মামলা দায়ের করেন। একই দিন রাতেই পুলিশ অভিযান চালিয়ে জুয়েলকে গ্রেফতার করে এবং পরদিন আদালতে প্রেরণ করা হয়।

ভুক্তভোগীর স্বামী বাচ্চু বেপারী বলেন, “আমার স্ত্রীর সঙ্গে তার বিয়ের আগে সম্পর্ক ছিল, যা আমি জানতাম না। বিয়ের পর জুয়েল হুমকি দিয়ে তাদের অন্তরঙ্গ ছবি ও ভিডিও ছড়িয়ে দেয়। এতে আমাদের সামাজিক সম্মান ক্ষুণ্ন হয়েছে এবং আমি আমার চাকরি হারিয়েছি। আমি বিচার চাই।”

দোহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক জানিয়েছেন, মামলায় জুয়েলকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি