ঢাকাWednesday , 8 April 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

হরমুজ সংকটে উত্তেজনা – ইরানের পাশে শক্ত অবস্থান দুই দেশের

Link Copied!

বিশ্বের গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালি ঘিরে যখন পশ্চিমা দেশগুলো সামরিক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে, তখন ইরানের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছে প্রভাবশালী দুই দেশ রাশিয়া ও চীন।

#New_Classic_Event_Management

মঙ্গলবার (৭ এপ্রিল) জাতিসংঘ সদর দপ্তরে নিরাপত্তা পরিষদে তোলা একটি বিশেষ প্রস্তাবে ভেটো দিয়ে ইরানের ওপর আন্তর্জাতিক চাপ তৈরির উদ্যোগ ঠেকিয়ে দেয় মস্কো ও বেইজিং।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার তথ্যে জানা যায়, ১৫ সদস্যের পরিষদে ১১টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিলেও স্থায়ী সদস্য হিসেবে রাশিয়া ও চীনের ভেটোর কারণে তা বাতিল হয়ে যায়।


প্রস্তাবের খসড়ায় জাতিসংঘ সনদের ‘অধ্যায় ৭’ যুক্ত করার পরিকল্পনা ছিল। এটি কার্যকর হলে প্রয়োজন হলে সামরিক শক্তি ব্যবহার করে হরমুজ প্রণালি চালু করার অনুমতি মিলত। শুরু থেকেই এই ধারার বিরোধিতা করে আসছিল রাশিয়া ও চীন।

তাদের আপত্তির কারণে দীর্ঘ আলোচনার পর প্রস্তাবের ভাষা কিছুটা পরিবর্তন করে সরাসরি বলপ্রয়োগের বদলে প্রতিরক্ষামূলক সমন্বয়ের কথা বলা হয়। প্রস্তাব সমর্থনকারী দেশ বাহরাইন আশা করেছিল, এতে হয়তো রাশিয়া ও চীন ভেটো দেবে না। কিন্তু শেষ পর্যন্ত তারা প্রস্তাবটি আটকে দিয়ে ইরানের সার্বভৌমত্বের পক্ষে অবস্থান নেয়।

বিশ্লেষকদের মতে, এই ভেটোর মাধ্যমে রাশিয়া ও চীন আবারও স্পষ্ট বার্তা দিয়েছে যে, আন্তর্জাতিক চাপ বা একতরফা সামরিক পদক্ষেপের ক্ষেত্রে তারা ইরানের পাশে থাকবে।

এই ভোটে পাকিস্তান ও কলাম্বিয়া ভোটদানে বিরত ছিল। ১১টি দেশ সমর্থন দিলেও দুই পরাশক্তির বিরোধিতায় প্রস্তাবটি আর পাস হয়নি।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি