ঢাকাTuesday , 7 April 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

“জাটকা রক্ষা করলেই ইলিশে ভরবে নদী” – বেলকুচিতে আলোচনা সভা

Link Copied!

সিরাজগঞ্জের বেলকুচিতে “জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী” প্রতিপাদ্যে জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

#New_Classic_Event_Management

মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর, বেলকুচির আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম। সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান। বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আল মাসুদ এবং সিরাজগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান।


এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অনুষ্ঠানে বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেবাশীষ ঘোষ।

বক্তারা বলেন, ইলিশের উৎপাদন বৃদ্ধি ও দেশীয় মৎস্যসম্পদ সংরক্ষণে জাটকা রক্ষা অত্যন্ত জরুরি। পহেলা নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত জাটকা আহরণ, পরিবহন ও বিপণন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। আইন অমান্য করলে সর্বোচ্চ ৫ লাখ টাকা জরিমানা, ২ বছরের সশ্রম কারাদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।

এ সময় জানানো হয়, সংরক্ষণকালীন সময়ে প্রায় ৫০০ জন জেলের মাঝে সরকারি ভিজিএফ কর্মসূচির আওতায় ১৪০ থেকে ১৬০ কেজি চাল বিতরণ করা হয়, যাতে তারা বিকল্পভাবে জীবিকা নির্বাহ করতে পারেন।

অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক ও জেলে সম্প্রদায়ের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি