ঢাকাMonday , 6 April 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহারে কিশোর গ্যাংয়ের তাণ্ডব – গ্রেফতার দুই – মূল হোতা পলাতক

Link Copied!

ঢাকার দোহারের কুসুমহাটি ইউনিয়নের বাস্তা এলাকায় এক কিশোরকে তুলে নিয়ে নির্যাতনের ঘটনায় কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ।

#New_Classic_Event_Management

গ্রেফতারকৃতরা হলেন বড় বাস্তা এলাকার শেখ আকু কসাইয়ের ছেলে শেখ আকাশ (১৯) এবং চরকুশাই এলাকার আমির হোসেনের ছেলে ইস্রাফিল (১৬)। সোমবার (তারিখ উল্লেখযোগ্য) উপজেলার কার্তিকপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বাস্তা এলাকায় বাড়ি থেকে তুলে নিয়ে আলী নামে এক কিশোরকে ফিল্মি কায়দায় মারধর করে কিশোর গ্যাংয়ের সদস্য ‘টাইগার রাকিব’ গ্রুপ। ঘটনার একটি ভিডিও সাপ্তাহিক ‘এশিয়া বার্তা’-তে প্রকাশিত হলে বিষয়টি ব্যাপকভাবে আলোচনায় আসে। এরপরই অভিযুক্তদের গ্রেফতারে মাঠে নামে দোহার থানা পুলিশ।


দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, নির্যাতনের ঘটনায় ভুক্তভোগী আলীর মা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে অভিযান চালিয়ে আকাশ ও ইস্রাফিলকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি