ঢাকাSunday , 5 April 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

সাম্প্রদায়িক সম্প্রীতির আশঙ্কা – শোভাযাত্রা বন্ধের দাবি

Link Copied!

দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীর ঈমান, ধর্মীয় স্বাধীনতা, সাংবিধানিক অধিকার ও সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখিয়ে পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা স্থায়ীভাবে বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।

#New_Classic_Event_Management

রোববার (৫ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন জনস্বার্থে এ রিট দায়ের করেন।

রিটে সংস্কৃতি মন্ত্রণালয়, ধর্ম মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, ঢাকা জেলা প্রশাসক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং চারুকলা অনুষদের ডিনকে বিবাদী করা হয়েছে।


রিটকারী আইনজীবী বলেন, জনমতের কারণে মাঝে মাঝে মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করা হলেও পরে আবার আগের নামে ফিরে আসার উদ্যোগ নেওয়া হয়। এ কারণে বিষয়টির স্থায়ী সমাধানের জন্য আদালতের শরণাপন্ন হওয়া হয়েছে।

আবেদনে উল্লেখ করা হয়, মঙ্গল শোভাযাত্রা কোনো প্রাচীন ঐতিহ্য নয়; এটি ১৯৮৯ সালে ‘আনন্দ শোভাযাত্রা’ নামে শুরু হওয়া একটি নতুন আয়োজন, যা পরে পহেলা বৈশাখের সঙ্গে যুক্ত করা হয়েছে।

এতে আরও বলা হয়, শোভাযাত্রায় পাখি, মাছ ও পশুর বড় প্রতিকৃতি বহন করে মঙ্গল কামনা করা ইসলামী বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক, কারণ মুসলমানরা শুধুমাত্র আল্লাহর কাছেই কল্যাণ প্রার্থনা করে।

রিটে দাবি করা হয়েছে, এসব প্রতিকৃতির কিছু হিন্দু ধর্মীয় প্রতীকের সঙ্গে সম্পর্কিত, যা মুসলিমদের মধ্যে ক্ষোভ তৈরি করতে পারে এবং সাম্প্রদায়িক উত্তেজনার ঝুঁকি বাড়াতে পারে।

এ পরিস্থিতিকে সংবিধানের ৩১ ও ৩২ অনুচ্ছেদ অনুযায়ী আইনের সুরক্ষা ও জীবনের অধিকারের পরিপন্থি বলা হয়েছে। এছাড়া রাষ্ট্রীয়ভাবে এ আয়োজন সমর্থন করা সংবিধানের ৪১ অনুচ্ছেদে দেওয়া ধর্মীয় স্বাধীনতার বিরোধী বলেও উল্লেখ করা হয়।

রিটে পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রার আয়োজন, প্রচার, অনুমোদন বা পরিচালনা থেকে সংশ্লিষ্টদের বিরত রাখতে নির্দেশনা চাওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি