ঢাকাSunday , 5 April 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

বিষাক্ত রাসায়নিক ব্যবহারে কারখানা – জরিমানা ও অপসারণের নির্দেশ

Link Copied!

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় একটি অবৈধ ব্যাটারি কারখানায় অভিযান চালিয়ে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

#New_Classic_Event_Management

রবিবার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার হেলিপ্যাড সংলগ্ন এলাকায় অবস্থিত “আল মুমিন ব্যাটারি” কারখানায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন ঘিওর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাশিতা-তুল ইসলাম।

অভিযান সূত্রে জানা যায়, কারখানাটির পরিবেশ অধিদপ্তরের কোনো বৈধ অনুমোদন ছিল না। পাশাপাশি সেখানে বর্জ্য ব্যবস্থাপনারও কোনো কার্যকর ব্যবস্থা পাওয়া যায়নি। ফলে কারখানাটির কার্যক্রম থেকে পরিবেশ দূষণ, বায়ুদূষণ এবং জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি হচ্ছিল।


অভিযানকালে কারখানার ভেতরে ব্যাটারির বিষাক্ত রাসায়নিক পদার্থ পুড়িয়ে ও গলিয়ে সীসা উৎপাদনের প্রক্রিয়া চলতে দেখা যায়, যা পরিবেশ ও মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর।

এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কারখানার মালিক আল মোমিনকে দেড় লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে কারখানার সকল রাসায়নিক উপকরণ দ্রুত অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ রক্ষায় এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি