ঢাকাSaturday , 4 April 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

কেরানীগঞ্জে লাইটার কারখানায় ভয়াবহ আগুন – মরদেহ উদ্ধার

Link Copied!

ঢাকার কেরানীগঞ্জের কদমতলী এলাকায় একটি গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের সদর দফতরের মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছে।

#New_Classic_Event_Management

ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুম কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, এখন পর্যন্ত ঘটনাস্থল থেকে পাঁচটি মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে মরদেহগুলোর অবস্থা এতটাই গুরুতর যে তাৎক্ষণিকভাবে নারী বা পুরুষ শনাক্ত করা সম্ভব হয়নি। তিনি বলেন, “মরদেহগুলোর পরিচয় শনাক্তে কাজ চলছে।”

জানা যায়, শনিবার (৪ এপ্রিল) দুপুর ১টা ১৩ মিনিটে কদমতলীর ওই গ্যাস লাইটার কারখানায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।


প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তবে কারখানাটিতে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি ভেতরে আটকে পড়াদের উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছেন।

ঘটনার বিষয়ে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি