ঢাকাSaturday , 4 April 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

বিকেলে আগুনে পুড়ল কারখানা – নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

Link Copied!

রাজধানীর কেরানীগঞ্জের কদমতলীতে একটি গ্যাস লাইটার তৈরির কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ০৪ই এপ্রিল শনিবার বিকেল প্রায় পৌনে ৩টার দিকে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

#New_Classic_Event_Management

এর আগে আগুন লাগার পর প্রথমে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কাজ শুরু করে। পরে আরও ৪টি ইউনিট যোগ দিয়ে আগুন নেভাতে সহায়তা করে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, দুপুর ১টা ১৩ মিনিটে কদমতলীর ওই কারখানায় আগুন লাগে। পরে পর্যায়ক্রমে মোট ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।


প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এখন পর্যন্ত কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।

স্থানীয় ব্যবসায়ী এনায়েত হোসেন চৌধুরী বলেন, আগুন লাগার পর আশপাশের প্রায় ৫০টি বাড়িতে পানি খোঁজা হলেও পর্যাপ্ত পানি পাওয়া যায়নি।

এদিকে স্থানীয় বিএনপি নেতা জহিরুল ইসলাম মামুন জানান, এর আগেও একই কারখানায় আগুন লেগে বড় ধরনের ক্ষতি হয়েছিল। এরপরও কারখানাটি বন্ধ করা হয়নি।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি