ঢাকাFriday , 3 April 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ঘূর্ণিঝড়ের সম্ভাবনা – আবহাওয়ায় চরম বৈপরীত্য

Link Copied!

চলতি এপ্রিলে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। একই সঙ্গে তীব্র কালবৈশাখী, শিলাবৃষ্টি এবং কয়েক দফা তাপপ্রবাহ দেখা যেতে পারে। এতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।

#New_Classic_Event_Management

এই তথ্য মাসটির দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এপ্রিলে দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি বঙ্গোপসাগরে ১ থেকে ২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।


এ মাসে দেশের বিভিন্ন জায়গায় ৫ থেকে ৭ দিন হালকা বা মাঝারি ধরনের শিলাবৃষ্টিসহ বৃষ্টি হতে পারে। এছাড়া অন্তত ৩ দিন তীব্র কালবৈশাখী, বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দিন ও রাতের তাপমাত্রা মোটামুটি স্বাভাবিক থাকতে পারে।

অন্যদিকে, এপ্রিলে দেশে ২ থেকে ৪টি মৃদু বা মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। একই সঙ্গে ১ থেকে ২টি তীব্র তাপপ্রবাহও হতে পারে।

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, এ মাসে দেশের প্রধান নদ-নদীতে স্বাভাবিক পানি প্রবাহ থাকতে পারে। এছাড়া দৈনিক গড় বাষ্পীভবন ৩ থেকে ৫ মিলিমিটার এবং গড় সূর্য কিরণকাল ৫.৫ থেকে ৭.৫ ঘণ্টা থাকতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি