ঢাকাThursday , 2 April 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

আমিরাতের প্রেসিডেন্টের কাছে প্রধানমন্ত্রীর কূটনৈতিক বার্তা

Link Copied!

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান-এর কাছে লিখিত বার্তা পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ ও আমিরাতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যেই এ বার্তা প্রেরণ করা হয়েছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

#New_Classic_Event_Management

বুধবার (১ এপ্রিল) আবুধাবিতে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে প্রধানমন্ত্রীর এই বার্তাটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। প্রধানমন্ত্রীর বৈদেশিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সংযুক্ত আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান-এর সঙ্গে সাক্ষাৎ করে চিঠিটি পৌঁছে দেন।

সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এমিরেটস নিউজ এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।


বার্তায় দুই বন্ধুপ্রতীম দেশের দীর্ঘস্থায়ী সম্পর্ক, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং টেকসই উন্নয়নের লক্ষ্যসমূহ গুরুত্ব পেয়েছে। বৈঠকটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়, যেখানে বর্তমান বৈশ্বিক পরিস্থিতি এবং দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় উপদেষ্টা হুমায়ুন কবির সংযুক্ত আরব আমিরাতের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশের পূর্ণ সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। বাংলাদেশের এ ধরনের অবস্থানের জন্য উপ-প্রধানমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বাংলাদেশকে একটি ঘনিষ্ঠ বন্ধুপ্রতিম রাষ্ট্র হিসেবে উল্লেখ করেন এবং দুই দেশের জনগণের স্বার্থ সংরক্ষণ ও টেকসই অর্থনৈতিক উন্নয়নে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাঈদ আল হাজেরি, জ্বালানি ও অবকাঠামো মন্ত্রী সুহাইল বিন মোহাম্মদ আল মাজরুই এবং আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদসহ উভয় দেশের উচ্চপদস্থ কর্মকর্তারা।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি