ঢাকাThursday , 2 April 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি – রুশ পররাষ্ট্রের অভিযোগ

Link Copied!

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা অভিযোগ করেছেন, ন্যাটো রাশিয়ার বিরুদ্ধে সরাসরি সামরিক সংঘাতের প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন, জোটের বাড়তে থাকা সামরিক ব্যয় এবং সম্প্রতি পরিচালিত মহড়া এই আশঙ্কার ইঙ্গিত দিচ্ছে। খবরটি জানিয়েছে তাস।

#New_Classic_Event_Management

জাখারোভা উল্লেখ করেন, ন্যাটোর ২০২৫ সালের কার্যক্রম প্রতিবেদন থেকে দেখা যায়, জোটটি বৈশ্বিক উত্তেজনা বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা নিচ্ছে। ২০২৫ সালে ন্যাটোর সম্ভাব্য সামরিক ব্যয় প্রায় ১ দশমিক ৬৪ ট্রিলিয়ন ডলার হবে, যা ৩২টি সদস্য দেশের সম্মিলিত বৈশ্বিক সামরিক ব্যয়ের প্রায় ৬২ শতাংশ। তিনি প্রশ্ন তোলেন, এত বড় ব্যয়ের পরও কেন রাশিয়াকে হুমকি হিসেবে দেখানো হচ্ছে।

রাশিয়ার মুখপাত্রের অভিযোগ, গত বছর ন্যাটোর অধীনে ১২০টির বেশি সামরিক মহড়া এবং সাত শতাধিক পৃথক প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এসব মহড়ায় কেবল প্রতিরক্ষামূলক নয়, আক্রমণাত্মক কৌশলও অনুশীলন করা হচ্ছে, যা ন্যাটোর ‘আগ্রাসী মনোভাব’ নির্দেশ করে।


তিনি ন্যাটোর পক্ষ থেকে রাশিয়াকে ইউরো-আটলান্টিক অঞ্চলের প্রধান হুমকি হিসেবে চিহ্নিত করার বিষয়টিও প্রত্যাখ্যান করেন। একই সঙ্গে আকাশসীমা লঙ্ঘন, নাশকতা ও সাইবার হামলার বিষয়ে ন্যাটোর বিভিন্ন অভিযোগেরও প্রশ্ন তোলেন। বিশ্লেষকেরা মনে করছেন, রাশিয়ার এই বক্তব্য নতুন করে ন্যাটো-রাশিয়া উত্তেজনা বাড়াবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি