ঢাকাTuesday , 29 June 2021
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

Link Copied!

সাধন রায় (লালমনিরহাট প্রতিনিধি) লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় সীমান্তে বিএসএফের গুলিতে রিফাত হোসেন (২৮) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

#New_Classic_Event_Management

মঙ্গলবার (২৯ জুন) ভোরে উপজেলার জগতবেড় সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।নিহত রিফাত হোসেন ওই ইউনিয়নের মুন্সিরহাট নাজিরগোমানী গ্রামের ইসলাম হোসেনের ছেলে।

বিজিবি সূত্র জানান, রিফাত সীমান্ত পথে গরু পারাপারের সঙ্গে জড়িত ছিলেন। মঙ্গলবার ভোরে ওই সীমান্তে বিএসএফের কয়েক রাউন্ড গুলির শব্দ শুনতে পান স্থানীয়রা।


পরে সকালে সংলী নদীর লাভলুর ব্রিজের কাছ থেকে রিফাতের মরদেহ ভারতী সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) নিয়ে যান।

স্থানীয় জগতবেড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নবিবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ ফেরত পেতে দুই দেশের পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে।

রংপুর-৬১ বিজিবি ব্যাটালিয়নের শমসেরনগর কোম্পানি কমান্ডার বেলাল হোসেন বলেন, বিজিবি ও বিএসএফ পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে। বৈঠকের মাধ্যমে মরদেহ ফেরত আনা হবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি