ঢাকাFriday , 27 March 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

জরুরি চাহিদা মেটাতে ডিজেল আমদানিতে সবুজ সংকেত

Link Copied!

দেশের জ্বালানির চাহিদা পূরণের জন্য অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটির এক জরুরি বৈঠকে তিন লাখ মেট্রিক টন ডিজেল আমদানির দুটি প্রস্তাব অনুমোদিত হয়েছে।

#New_Classic_Event_Management

বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে কমিটির সভাপতি ও অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে জুম অ্যাপের মাধ্যমে এই জরুরি বৈঠক অনুষ্ঠিত হয় বলে অর্থ মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা জানিয়েছেন। এতে কমিটির সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

জানা যায়, এটি ২০২৫-২৬ অর্থবছরের ২৯তম এবং ২০২৬ সালের ৬ষ্ঠ সভা।


অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটির আহ্বায়ক এবং অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সভাটি ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হয়।

ইরান এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধজনিত অস্থিতিশীল পরিস্থিতির কারণে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের দুটি প্রস্তাব অনুমোদন করা হয়। এর মধ্যে এপি এনার্জি ইনভেস্টমেন্টস লিমিটেডের কাছ থেকে আন্তর্জাতিক সরাসরি ক্রয় পদ্ধতিতে ১ লাখ মেট্রিক টন (EN590, 10 PPM) মানের ডিজেল কেনার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

এছাড়া জরুরি জ্বালানি চাহিদা মেটাতে সুপারস্টার ইন্টারন্যাশনাল গ্রুপ লিমিটেডের কাছ থেকে আন্তর্জাতিক সরাসরি ক্রয় পদ্ধতিতে ২ লাখ মেট্রিক টন EN590 EURO 5 (10 PPM) মানের ডিজেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে।

উল্লেখ্য, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সেদিন দেশে সরকারি ছুটি ছিল। জাতীয় জরুরি প্রয়োজনের কারণে এই সভা ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি